নেপালের বন্যা নিয়ে শি জিনপিংয়ের জরুরি বৈঠক

নেপালের ভয়াবহ বন্যার পর উদ্ধারকাজ নিয়ে কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

বন্যায় নিখোঁজদের মাঝে চীন ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। সবাইকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। উদ্ধার কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতিতে চালানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

সিনহুয়া জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সেইসাথে, উদ্ধারকাজে অন্য দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করবে দেশটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.