‘স্বপ্ন’ এখন ময়মনসিংহের চরপাড়াতে

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন ময়মনসিংহের চরপাড়াতে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টায় ‘স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল খান,…

ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার বেশি লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯১ লাখ১৩  হাজার ৫৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে…

জাপানি দুই শিশুকে নিয়ে বাবা-মা ১৫ দিন একসঙ্গে থাকবেন

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তাদের বাবা-মাকে গুলশানের ভাড়া করা বাসায় আগামী ১৫ দিন থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের একসঙ্গে থাকার বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদফতরের একজন কর্মকর্তা। আর তাদের নিরাপত্তা দেবে পুলিশ।…

ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফেরদৌসী কাদরী

র‌্যামন ম্যাগসেসে-২০২১ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। মঙ্গলবার (৩১ আগস্ট) এশিয়ার নোবেল হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়। ২০২১ সালে এ…

‘বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন’

১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, ১৯৭৩ সালে আইটিইউ ও ইউপিইউর সদস্যপদ অর্জন, টিঅ্যান্ডটি বোর্ড গঠন এবং খুলনায় ক্যাবল শিল্প প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬…

সরকারি চাল আত্মসাত: ১৬ চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাল আত্মসাতের অভিযোগে ১৬ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের…

ভুল করে পৃথিবীর উত্তরতম দ্বীপ আবিষ্কার

ডেনমার্কের এক গবেষক দল উত্তর মেরুতে সবচেয়ে উত্তরের দ্বীপ আবিষ্কার করলেন। জিপিএস-এর ভুলে তারা সেখানে পৌঁছান। কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক উত্তর মেরুর ভূপ্রকৃতি নিয়ে গবেষণার কাজে ওই অঞ্চলে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় জিপিএস-এর…

পরীমণির মুক্তিতে আর কোনো বাধা নেই: আইনজীবী

তিনটি বিষয় বিবেচনা করে চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন আদালত। মামলার অভিযোগপত্র দাখিল হওয়ার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী মজিবুর রহমান। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে পরীমণির মামলার জামিন আবেদন শুনানি শেষে তার…

টপটেন লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে…

খুলনা বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৩ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা। একই সময়ে বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ১৪৮ জন। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার…