এনার্জিপ্যাক ও আরএফএল’র সমঝোতা স্মারক সই

সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এনার্জি পয়েন্টে এনার্জিপ্যাক ও আরএফএল এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই চুক্তি অনুসারে, প্রথমে ঢাকার এবং পরে দেশজুড়ে আরএফএল বেস্টবাই, ভিশন এম্পোরিয়াম ও ইজি বিল্ডের আউটলেটে…

আমি বেঁচে থাকতে কেউ বিসিবি প্রেসিডেন্ট হতে চাইবে না: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। তার সময়ই মূলত বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট বিশ্বে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে শিখেছে। এছাড়া আর্থিকভাবেও সমৃদ্ধ হয়েছে বিসিবি। এবার…

জেএমআই গ্রুপের বিশ্ব শান্তি দিবস উদযাপন

জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ। প্রায় একযুগ ধরে বাংলাদেশে জমকালো আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালন করে আসছে প্রতিষ্ঠানটি। করোনার সংক্রমণ এড়াতে এবার উদযাপন হয়েছে সীমিত পরিসরে। এ উপলক্ষে…

দুই মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

গুলশান থানায় মাদক, বিশেষ ক্ষমতা ও পল্লবী থানায় প্রতারণার আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস…

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৭ অক্টোবর। শেষ হবে ১ নভেম্বর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল…

ইভ্যালির রাসেলের নামে এবার যশোরে মামলা

চেক জালিয়াতির অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যশোর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত চৌগাছা অঞ্চলে এ মামলা করা হয়।…

বাংলাদেশিদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া। বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারবেন। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন। মালয়েশিয়া হাইকমিশন জানায়, মালয়েশিয়ায়…

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্থানীয় সরকারের সবচেয়ে নিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই জন নিহত, অর্ধশতাধিক গুলিবিদ্ধ এবং শতাধিক আহত হওয়ার ঘটনা আরও একবার প্রমাণ করলো—এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনও সুষ্ঠু…

ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর…

পিছিয়ে থাকা দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব শেখ হাসিনার

মহামারি করোনা ভাইরাসের কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে অনেক দেশ পিছিয়ে পড়েছে। এসকল দেশের জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজি অর্জনে একটি সাহসী ও উচ্চাভিলাসী রূপরেখা তৈরির ওপরও গুরুত্ব দেন…