আমরা ইরান ও ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছি: স্পেনের প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করেছি বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

স্পেনের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বাধীন ও শান্তিকামী নীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ উসকে দেওয়ার বিরোধিতার ওপর গুরুত্বারোপ করেন।

সানচেজ বলেন, আমরা ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধেরও দৃঢ়ভাবে বিরোধিতা করেছি। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধেও আমরা স্পষ্টভাবে ‘না’ বলেছি। প্রতিরক্ষা খাতে বাজেটের ৫ শতাংশ বরাদ্দেরও আমরা বিরোধিতা করেছি।

নির্বাচনী বিতর্কে স্পেনের প্রধানমন্ত্রী গাজায় সংঘটিত অপরাধ উপেক্ষা করা এবং নেতানিয়াহু সরকারের প্রশংসা করার জন্য ডানপন্থী দলগুলোর নেতাদের তীব্র সমালোচনা করেন। নেতানিয়াহু সরকারকে সম্মাননা দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীদের অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।

সানচেজ ডানপন্থী দলগুলোর নেতাদের বিরুদ্ধে গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে প্রকাশ্য নীরবতা পালনের অভিযোগ তোলেন। তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পার্সটুডে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.