রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৭৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ১৬৫ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.