দরপতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম। এদিন কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৭১ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, তামিজউদ্দিন টেক্সটাইল, ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড, ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.