সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়া, বেক্সিমকো, রেনউইক যজ্ঞেশ্বর, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, মতিন স্পিনিং মিলস, ট্রেজারি বন্ড TB15Y0637 ও সায়হাম টেক্সটাইল দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.