আ. লীগের কর্মকাণ্ডেই নিষিদ্ধ সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত: আইনমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশে সংঘটিত সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এর আগে কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.