ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণ ঘটে। এতে এক আইনজীবী আহত হয়েছেন।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির এই কর্মকর্তা জানান, সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বিস্ফোরণে আহত আইনজীবীর পরিচয়ও জানা যায়নি।

এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পরে সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.