সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার পাশে চালকের সহযাত্রীর আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী সামরিক যানটির চালকের আসনে বসেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি নিজেই গাড়ি চালাচ্ছেন এবং পাশে বসে আছেন সেনাপ্রধান। তারা বেশ কিছু সময় ওই সামরিক যান নিয়ে ঘুরে বেড়ান। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন।

এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে একটি হেলিকপ্টারে করে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.