ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ৫৮ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে এ বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং এতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.