আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালের ৫ই আগস্ট, শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা তাঁর ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারতে নির্বাসনে যান।
মঙ্গলবার তাঁর ফিরে আসার সম্ভাব্য তারিখ ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন যেন জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের মাধ্যমে তাঁর ফিরে আসার ব্যবস্থা করা হয়।
বিবৃতিতে মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, “যেহেতু ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনাকে একটি বাংলাদেশি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যেন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তাঁর বিমান ভ্রমণের ব্যবস্থা করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.