দরবৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্টের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ।

এছাড়া, শ্যামপুর সুগার মিলস, বেক্সিমকো, লাভেলো, সিলভা ফার্মাসিউটিক্যালস, ইনডেক্স এগ্রো, ন্যাশনাল ফিড মিলস ও ভিএফএস থ্রেড ডাইং দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.