সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের লেনদেন হয়েছে ২৫ কোটি ৪০ লাখ টাকার।
এছাড়া, শাহজিবাজার পাওয়ার, রানার অটোমোবাইলস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ব্র্যাক ব্যাংক, প্যাসিফিক টেক্সটাইলস, শাইনপুকুর সিরামিকস ও সিটি ব্যাংক লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.