ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে সাউথইস্ট ব্যাংকের উদ্যোগ

ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি মোকাবিলা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও প্রত্যাশা সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণা বাড়াতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনা পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তাদের অংশগ্রহণে ‘রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। পরে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুর রব ঝুঁকিভিত্তিক ব্যাংক তদারকি ও সুপারভাইজারি কাঠামো, ঝুঁকি মূল্যায়ন এবং নিয়ন্ত্রক পরিপালনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক প্রকৌশলী খন্দকার বদরুল হাসান এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত পরিচালক মো. রফিকুল ইসলাম তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

কর্মসূচিতে ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি শনাক্ত ও মূল্যায়নের প্রক্রিয়া এবং বিধিবিধান পরিপালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী।

ব্যাংকটির এ উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার চর্চা সম্প্রসারণ এবং বাংলাদেশ ব্যাংকের পরিবর্তনশীল তদারকি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.