সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর পর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিএসই-৩০ ও শরিয়াহ সূচক।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৫ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসইতে মোট ৩১৯ কোটি ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ১৮৩টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ৮০ হাজার ৫৯৮টি।
এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ১০২টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.