টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এই দাম নির্ধারণ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) রাতে টানা নবম দফায় ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
চলতি মাসের শুরুতে দেশের বাজারে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। এরপর ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। পরবর্তী সময়ে ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
এরপর ১৯ নভেম্বর সপ্তম দফায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা এবং ২০ নভেম্বর অষ্টম দফায় একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়। সবশেষ ২১ নভেম্বর নবম দফায় আরও ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা আসে। টানা এই দরপতনের পর এবার আবারও দাম বাড়াল বাজুস।
সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৬ বার দাম বাড়ানো হয়েছে, ৭৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।
এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যার



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.