সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৭৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন এবং রংপুরে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। মোট ১ হাজার ২৩৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.