দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। এদিন কোম্পানিটির আগের কার্যদিবসের তুলনায় শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এমএল ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা হা-ওয়েল টেক্সটাইলসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া, শাইনপুকুর সিরামিকস, পূবালী ব্যাংক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এএফসি এগ্রো, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসএবং এসিআই ফর্মুলেশনস দর বৃদ্ধির র তালিকায় রয়েছে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.