মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ, কাশিয়ানীতে বিএনপি অফিসও ভাঙচুর

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই সময়ে জেলার কাশিয়ানীতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিএনপির একটি কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দলটির নেতাকর্মীরা থানায় আগুন দেন।

অন্যদিকে, কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময় বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

ঘটনার পর মুকসুদপুর থানার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.