ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরের দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, সকাল থেকে উলাইল এলাকার শ্রমিকরা কাজ না করে কারখানার ভেতরে বসে ছিলেন। পরে দুপুরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। শ্রমিকরা সড়ক থেকে চলে গেলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.