জাতীয় সংসদের চলমান অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আলোচনায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রসঙ্গের পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে চলমান বিক্ষোভ পরিস্থিতিও গুরুত্ব পেতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.