মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাত ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.