রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২০তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক (পিএইচডি), আসমা আখতার, এফসিএ, কে. এম. জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম অংশ নেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন, খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণের লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.