নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ১ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৩৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩০ টাকা ২৬ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.