পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৫ পয়সা।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে যা ছিল ৪৫ টাকা ৩১ পয়সা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.