সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে মেঘনা কনডেন্সড মিল্ক। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ২৮ টাকা থেকে বেড়ে ৩০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে আল-হাজ টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৭৮ টাকা ৭০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৭১ টাকা ৬০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের শেয়ারদর ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৪০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ২২ টাকা ২০ পয়সা।
দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—তিতাস গ্যাস, ইয়াকিন পলিমার, আমান কটন ফাইব্রাস লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং ইন্টারন্যাশনাল সার্ভিসেস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.