সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মালেক স্পিনিং মিলস। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৭০ লাখ ৮ হাজার ৪৯৯টি শেয়ার ৩ হাজার ১২৮ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৪৮ লাখ ৪২ হাজার ৯৪৮টি শেয়ার ৬ হাজার ৩৭৪ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬৬ টাকা ৭০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ৩০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৯৮ লাখ ৩৮ হাজার ৮১৫টি শেয়ার ৩ হাজার ৬৪৪ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সা।
লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—বিএসআরএম স্টিল, সায়হাম টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, এনভয় টেক্সটাইলস, বেক্সিমকো, রানার অটোমোবাইলস এবং সোনারগাঁও টেক্সটাইল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.