সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএসই-৩০ প্রায় অপরিবর্তিত থাকলেও বেড়েছে শরিয়াহ সূচক। অন্যদিকে দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদরের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৬৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ২২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৬০০টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৯৩ হাজার ৭১৯ বার হাতবদল হয়েছে।
দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৯৭টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.