রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১২ নভেম্বর) ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫১ জন, এসআরইউ ৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১টি চাইনিজ কুড়াল, ৪টি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ২টি ককটেলে নিষ্ক্রিয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.