সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ সবকটি সূচক বেড়েছে। তবে দরবৃদ্ধি ও দরপতনের তালিকায় কাছাকাছি সংখ্যক কোম্পানি ছিল।
বুধবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ দশমিক ৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে।
দিনটিতে ডিএসইতে মোট ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৮ কোটি ৫০ লাখ টাকা।
এদিন ডিএসইতে ২৫ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৩১টি শেয়ার ও ইউনিট ২ লাখ ১১ হাজার ৩৩৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৫১টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.