ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন শতরূপা। প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পান তিনি। উপহার পাওয়া পণ্যের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কসংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শতরূপার হাতে উপহারসামগ্রী তুলে দেন চিত্রনায়ক আফরান খান ও মডেল-অভিনেত্রী সাফা আয়মান।
ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপহার হস্তান্তরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে জড়ো হন। পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, বিক্রয় বিভাগের প্রধান এম এম নাজমুল হাসান, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজার মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের জ্যান ফয়সল ওয়াহেদসহ খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ থাকছে।
এ ছাড়া ক্যাম্পেইনে বিদেশ ভ্রমণ, নগদ অর্থ ফেরতসহ বিভিন্ন নিশ্চিত উপহার পাওয়ার সুবিধাও রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.