হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৯ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮১ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৪ হাজার ৫২৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর নতুন করে এক হাজার ৩৫৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৪০ হাজার ১৯৯ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.