সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দিকে প্রধান সূচক সামান্য বেড়েছে। তবে কমেছে ডিএসই-৩০ সূচক।
সোমবার বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৮ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ৫৩ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন বেলা ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে মোট ৬ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৪০৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ৬০ হাজার ৮৬৭টি।
এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ১০৩টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.