পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ পয়সা।
অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪৪ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ১৩ পয়সা। গত বছরের একই তারিখে যা ছিল ১৬ টাকা ৪৪ পয়সা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.