দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে ৭৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারদর আগের দিনের ৪০ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩৭ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৪০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৮ টাকা ৪০ পয়সা থেকে কমে ৭ টাকা ৯০ পয়সা হয়েছে। এতে ইউনিটদর কমেছে ৫০ পয়সা বা ৫ দশমিক ৯৫ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড, যার ট্রেডিং কোড টিবি১৫ওয়াই০৮৪০। বন্ডটির দাম ১০৯ টাকা থেকে কমে ১০২ টাকা ৯০ পয়সা হয়েছে। এতে দর কমেছে ৫ দশমিক ৫৯ শতাংশ।
এছাড়া, আজ দরপতনের তালিকায় থাকা অন্যান্য সিকিউরিটিজের মধ্যে রয়েছে টিবি১০ওয়াই০৯৩২, টিবি১০ওয়াই০৬৩২, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, টিবি১০ওয়াই০৫৩২, টিবি২০ওয়াই০৮৩২, টিবি২০ওয়াই০৯৩২ এবং টিবি২০ওয়াই০৭৩২।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.