আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের টাইলস উৎপাদন লাইনের মধ্যে লাইন-৪-এর কার্যক্রম পুনরায় চালু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকার কারণে গত ১৪ অক্টোবর থেকে উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখের ঘোষণায় টাইলস কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-২ ও লাইন-৪-এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য আনুমানিক এক মাস বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। এ সময়ে লাইন-১ ও লাইন-৩-এর উৎপাদন কার্যক্রম চালু ছিল।

সর্বশেষ ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, লাইন-৪-এর কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। অন্যদিকে, গ্যাসের চাপ কম থাকায় ১৪ অক্টোবর থেকে লাইন-৩-এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময়ে লাইন-১ ও লাইন-৪-এর উৎপাদন কার্যক্রম চালু থাকবে।

পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে উৎপাদন লাইন-২ ও লাইন-৩ পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.