সাবমেরিন ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই  নগদ লভ্যাংশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ টাকা ১৪ পয়সা (বেসিক)। এ সময়ে ডাইলুটেড ইপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬২ পয়সা। আগের বছর বেসিক ইপিএস ছিল ১১ টাকা ১ পয়সা। আর ডাইলুটেড ইপিএস ছিল ৯ টাকা ৯৩ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৭৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০২ টাকা ৩৯ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর, বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.