অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সাউথইস্ট ব্যাংকের প্রশিক্ষণ

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে বাণিজ্যভিত্তিক অর্থপাচার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

সম্প্রতি ব্যাংকটির কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যাংকিং অংশীদারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি বাণিজ্যভিত্তিক অর্থপাচার এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান পরিপালনে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি বাণিজ্যভিত্তিক অর্থপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা দেন।

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্য দেন। এ সময় তিনি বাণিজ্যভিত্তিক অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

একই সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান পরিপালনে ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের কথা তুলে ধরেন। ব্যাংকিং অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থাভিত্তিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও ব্যাংকের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.