রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিবের (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন, বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম সচল রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় এসব কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.