ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।
আইবিটিআরএর মহাপরিচালক এ.এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ আমির হোসাইনসহ একাডেমির জ্যেষ্ঠ ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.