উপায়ের বিভিন্ন ক্যাম্পেইনে বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়ের বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা নগদ পুরস্কার পেয়েছেন। ‘লাভ সামলাও’ ক্যাম্পেইনের দুই বিজয়ী পেয়েছেন এক লাখ টাকা করে। অন্যদিকে, ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের তিন বিজয়ী পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

সোমবার (১২ অক্টোবর) উপায়ের পক্ষ থেকে জানানো হয়, ‘লাভ সামলাও’ ক্যাম্পেইনের পঞ্চম সপ্তাহের বিজয়ী চট্টগ্রামের মিজানুর রহমান এবং সপ্তম সপ্তাহের বিজয়ী সিলেটের মো. সুন্দর মিয়া। তাঁরা প্রত্যেকে এক লাখ টাকা করে নগদ পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে, ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সপ্তাহের বিজয়ীরা হলেন নোয়াখালীর মো. এমরান হোসেন, ঢাকার মোসাম্মত মাহমুদা বেগম এবং চট্টগ্রামের ফারজানা খাতুন রূপা। তাঁদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে নগদ পুরস্কার পেয়েছেন। মাহমুদা বেগমের পক্ষে তাঁর ছেলে এবং ফারজানা খাতুন রূপার পক্ষে তাঁর স্বামী পুরস্কার গ্রহণ করেন।

উপায়ের বিভিন্ন ক্যাম্পেইনে অংশ নিয়ে আরও উপহার জেতার সুযোগ রয়েছে গ্রাহকদের। বর্তমানে দেশজুড়ে চলছে প্রতিষ্ঠানটির ‘উপায় উন্মাদনা’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় গাড়িসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ রয়েছে।

ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ১৬২৬৮ নম্বরে কল করা যাবে অথবা উপায়ের ওয়েবসাইট থেকে তথ্য জানা যাবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.