সৌদি আরবে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন ও হস্তক্ষেপ বন্ধ না করলে দেশটিকে সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে।
রোববার (১১ অক্টোবর) হুথি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “যতক্ষণ সৌদি শত্রুরা ইয়েমেনে তাদের আগ্রাসন ও হস্তক্ষেপ বন্ধ না করবে, সবচেয়ে খারাপ হামলাটি আসছে, ইনশাআল্লাহ।”
এর আগে গতকাল সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।
হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। বাকি পাঁচজন সৌদি আরবের নাগরিক।
হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ভয়াবহ এই হামলার পর সৌদি আরব রিয়াদ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.