ককরোচ জনতা পার্টির (সিজেপি) ভারপ্রাপ্ত শীর্ষ নেতা ও সংগঠক হিসেবে এই প্ল্যাটফরমের অন্যতম জ্যেষ্ঠ সংগঠক অজিঙ্কা শিন্ডের নাম ঘোষণা করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ ১০ অক্টোবর নয়াদিল্লি আসার আগেই এক ভিডিওবার্তায় এ ঘোষণা দিয়েছেন তিনি।
ভিডিওবার্তায় তিনি বলেছেন, “আপনারা যখন এই ভিডিওটি দেখবেন, ততক্ষণে আমি, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হয়ে যাব। আমাদের অনুপস্থিতিতে আকিঙ্কা এই আন্দোলন এবং সিজেপিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাকে অনুসরণ করবেন।”
ভোটার তালিকায় অনিয়মসহ একাধিক ত্রুটি-কারচুপির কারণে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি, তবে সিজেপি তার তোয়াক্কা না করে জানিয়েছিল, কর্মসূচি যথা সময়ে শুরু হবে।
ককরোচ জনতা পার্টির এ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা জারি করে দিল্লি পুলিশ। রাজধানীতে মোতায়েন করা হয় ২৫ হাজারেরও বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্য, দিল্লির বিভিন্ন পয়েন্টে বসানো হয় ৩ শতাধিক ক্যামেরা, বন্ধ করা হয়েছে নয়াদিল্লির ৪৫টি মেট্রোরেল স্টেশনের সবগুলো এবং বাতিল করা হয়েছে দিল্লিগামী ২৫০টি ট্রেন।
শনিবারের বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে বিমানে নয়াদিল্লি আসেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা; কিন্তু তাদের ফ্লাইট বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার পর উড়োজাহাজের ভেতর থেকেই তাদের ৩ জনকে আটক করা হয়।
তারা ছাড়াও আটক হয়েছেন ইউটিউবার-ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনশাখার প্রধান রত্না সিংহ। গত কাল শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত নয়াদিল্লি ও সংলগ্ন এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ। সে অভিযানে এ পর্যন্ত আটক হয়েছেন ১ হাজারেরওে বেশি লোকজন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.