পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকাইজার (বাংলাদেশ) পিএলসি তার সর্বশেষ রেটিং বা ঋণমান প্রকাশ করেছে। কোম্পানিটি দীর্ঘ মেয়াদে এএএ রেটিং পেয়েছে।
স্বল্প মেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে এসটি ওয়ান।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) এই রেটিং নির্ধারণ করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আার্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সময়ের আর্থিক পরিসংখ্যান ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্য পর্যালোচনা করে আলোচিত রেটিং সম্পন্ন করেছে ক্রিসল।
রেকিট বেনকাইজার (বাংলাদেশ) পিএলসির আলোচিত রেটিং ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে কার্যকর, যা ৭ অক্টোবর, ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.