জ্বালানি তেলের দাম আরও বাড়ল

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে জ্বালানি তেলের দাম ফের লাফিয়ে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মানদণ্ড হিসেবে বিবেচিত ‘ব্রেন্ট ক্রুডের’ দাম ১.৩৩ ডলার বা ১.৩৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১.৫৩ ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের’ (ডব্লিউটিআই) দামও ১.১১ ডলার বা ১.২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৯.৩৯ ডলারে গিয়ে ঠেকেছে।

বাজার বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণা অঞ্চলে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি রপ্তানিকারক পথটিতে বাণিজ্যিক জাহাজে অব্যাহত আক্রমণের জেরে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা। যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.