সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের একপর্যায়ে প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে, তবে কমেছে ডিএস৩০ ও ডিএসইএস সূচক।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ০ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ২ হাজার ১১১ দশমিক ১৫ পয়েন্টে নেমেছে। আর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১ হাজার ১১৪ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে মোট ৬২ হাজার ৩২১টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৮ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৭৯৮টি শেয়ার ও ইউনিট।

এদিকে, লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের দর।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স ৫ হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করে। সপ্তাহজুড়ে সূচকটি ৪৬ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়েছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.