ঢাকা স্টক এক্সচেঞ্জের লভ্যাংশ ঘোষণা

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। দেশের প্রধান এই এক্সচেঞ্জ আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৫ পয়সা আয় হয়েছে। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫২ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর, সন্ধ্যা ৬টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)  ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.