রাষ্ট্রদ্রোহের মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। ওই অডিওর বিষয়ে তদন্তও শুরু করেছিল ঢাকা মহানগর পুলিশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.