দরবৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-এর শেয়ারদর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক্স লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, প্রাইম ফাইনান্স ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ ওয়ান: স্কিম টু।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.